দু’দিনের সফরে পটুয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি

0
144
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দু’দিনের সফরে পটুয়াখালী যাচ্ছেন আগামীকাল। সফরকালে তিনি পটুয়াখালীর দুমকি ও কলাপাড়া উপজেলায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

সফরকালে রাষ্ট্রপতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিএসটিইউ)’র দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘রাষ্ট্রপতি ৫ ফেব্রুয়ারি বেলা ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন। এছাড়া রাষ্ট্রপতির উপকূলীয় জেলাটির কলাপাড়া উপজেলার কুয়াকাটা যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।

পটুয়াখালী জেলা সদর থেকে ৭০ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে কুয়াকাটা একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
রাষ্ট্রপতি আগামীকাল বিকেলে হেলিকপ্টারে কুয়াকাটা যাবেন এবং সেখান থেকে তিনি হেলিকপ্টারে দুমকি উপজেলা যাবেন।

পিএসটিইউ ক্যাম্পাসের ওই সমার্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি এবং ইউজিসি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY