টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ ১৩

0
250
প্রতীকী ছবি

টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গুলাগুলিতে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা গ্রুপের ভেতর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এই সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। এই সময় পুরো রোহিঙ্গা ক্যাম্পে আতংক ছড়িয়ে পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ১৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হচ্ছে।

LEAVE A REPLY