ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

0
149
ছবিঃ সংগৃহিত

ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) ওমানের আদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওমানের বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, রাজধানী মাস্কট থেকে সাড়ে ৪০০ কিলোমিটার দূরের আদম নামে একটি স্থানে এই চার বাংলাদেশিসহ বেশ কিছু শ্রমিক কাজ শেষে সাইকেল চালিয়ে বাসস্থানে ফিরছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি জিপ গাড়ি এসে তাদের ধাক্কা দেয়। এতে তারা হতাহত হন।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের লিয়াকত আলী, শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী এবং কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজারের টিলাইলাইন এলাকার আলম আহমেদ। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

LEAVE A REPLY