পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারত

0
168

ভারত-পাকিস্তান খেলার মাঠে মুখোমুখি হওয়া মানে হাড্ডাহাড্ডি লড়াই আর সঙ্গে টান টান উত্তেজনা। সেরকমই এক ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দুই দল। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। পাকিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে হরে পাকিস্তান।

ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে। অন্যদিকে পাকিস্তান হারিয়েছিল আফগানিস্তানকে।

গতকাল সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু পুরো ওভার ব্যাট করতে পারল না পাকিস্তানের ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের দাপটে ৪৩.১ ওভারে ১৭২ রানেই শেষ হয়ে গেল পাকিস্তান। পাকিস্তানের হয়ে তিন জন মাত্র দুই অঙ্কের রানে পৌঁছতে পারলেন তার মধ্যে দু’জনের ব্যাট থেকে এল হাফ সেঞ্চুরিও।

ওপেন করতে নেমে হায়দার আলি একাই লড়লেন অনেকক্ষণ। আর এক ওপেনার মহম্মদ হুরেরা মাত্র ৪ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে রানের খাতাই খুলতে পারেননি ফাহাদ মুনির।

চার নম্বরে নেমে অধিনায়ক রোহেল নাজির শেষ পর্যন্ত হায়দারের সঙ্গে মিলে পাকিস্তানের ইনিংসের হাল ধরেন। ৩৪-২ থেকে পাকিস্তানের রান‌কে ৯৬-৩-এ নিয়ে যান এই দুই ক্রিকেটার। হায়দার আউট হন ৭৭ বলে ৫৬ রান করে। রোহেল ১০২ বলে করেন ৬২ রান।

এই দু’জন আউট হওয়ার পর আর কেউ তেমনভাবে টিকে পাকিস্তানের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। কাসিম আক্রম ৯ রানে আউট হওয়ার পর কিছুটা চেষ্টা করেছিলেন মহম্মদ হ্যারিস, ১৫ বলে ২১ রান করেন তিনি। এর পর ইরফান ৩, আব্বাস আফ্রিদি ২, তাহির হুসেন১ ও আমির আলি ১ রান করে আউট হয়ে যান।

ভারতের হয়ে বল হাতে তিন উইকেট নেন সুশান্ত মিশ্রা। দু’টি করে উইকেট নেন কার্তিক ত্যাগী ও রবি বিষ্ণোই। একটি করে উইকেট নেন অথর্ব আঙ্কোলেকর ও জশস্বী জয়সওয়াল।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারতত অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের দেওয়া লক্ষ্যে পৌঁছতে ভারতকে মোটেও বেগ পেতে হয়নি। খুব সহজেই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতের যুবরা। পাকিস্তানের ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিলেন ভারতের দুই ওপেনার জশস্বী জয়সওয়াল ও দিব্যাংশ সাক্সেনা। দুই ওপেনারই জয়ের লক্ষ্যে পৌঁছে দিল ভারতকে।

জশস্বী সেঞ্চুরি হাঁকালেন। দিব্যাংশের ব্যাট থেকে এল হাফ-সেঞ্চুরি। ৪৩.১ ওভারে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান। ভারত সেই লক্ষ্যে পৌঁছে গেল ৩৫.২ ওভারে। আমির আলিকে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিলেন জশস্বী। সঙ্গে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিও এলো তাঁর ব্যাট থেকে।

১১৩ বলে ১০৫ রান করে অপরাজিত থাকলেন জশস্বী জয়সওয়াল ও ৯৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকলেন দিব্যাংশ সাক্সেনা। এই জয়ের ফলে দুই দলের মুখোমুখি হিসেব এখন সমান সমান ৫-৫।

LEAVE A REPLY