‘পুলিশ মারলে গ্রেপ্তার হয়, সাংবাদিক মারলে কেন নয়?- প্রশ্ন তাবিথের

0
195
ছবিঃ সংগৃহিত

১ ফেব্রুয়ারী ঢাকা সিটি নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় লাঞ্চিত হওয়া প্রসঙ্গে ঢাকা উত্তরের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘পুলিশের গায়ে হাত দেয়ার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সাংবাদিকদের মারার অপরাধে কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেন সেটা হবে না। একটি সভ্য দেশে এটা হতে পারে না।’

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে গুলশানের ইমানুয়েলস হলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী এ যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি।

তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থকরা হামলার শিকার হননি। ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আওয়ামী লীগ সমর্থিত একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার অপরাধে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশকে পেটালে গ্রেপ্তার আর সাংবাদিক পেটালে কেউ গ্রেপ্তার হবে না, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না।’

সংবাদ সম্মেলনে নির্বাচনের দিন নানা অনিয়ম, কারচুপি, পুলিশি হয়রানির অভিযোগের সংগৃহীত তথ্য-উপাত্ত পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন তাবিথ আউয়াল।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY