চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া ঢালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানান, ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে ফেনী থেকে কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস চকরিয়ার বানিয়ারছড়া ঢালা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও অন্তত ১৪ জন আহত হন।












