প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের যুবারা। স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, তানজিদ হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আল, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।












