খালেদা জিয়ার জামিনের দাবিতে আন্দোলন আদালতের বিরুদ্ধে: কাদের

0
126
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিনের দাবিতে আন্দোলন আদালতের বিরুদ্ধে।

ওবায়দুল কাদের গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারী) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকার নবনির্বাচিত দুই মেয়র এবং এমপিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমান সরকার খালেদার বিরুদ্ধে মামলা করেনি। আর তাকে জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। এখন বিএনপি খালেদা জিয়ার জামিনের দাবিতে আন্দোলন করলে তাদের আন্দোলন হবে আদালতের বিরুদ্ধে।”

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস করলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে। সরকার সহনশীলতার সঙ্গে বিএনপির কর্মকান্ড পর্যবেক্ষণ করছে। সরকারের এই সহনশীলতাকে দুর্বল ভাবলে তাদের ভুল হবে।
তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের হুমকি আগেও শুনেছি। তাদের নিজেদের মধ্যেই ঐক্য নেই। তারা আন্দোলন করবে কিভাবে।’ আওয়ামী লীগকে তৃণমূল থেকে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে গিয়ে নির্বাচন নিয়ে বিষোদগার করছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY