ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

0
146
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে বুধবার রাতে এক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। আহত সবাইকে স্থানীয় সাইফাই মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই।

রাজ্যের ফিরোজাাবাদ জেলায় বুধবার রাত ১১টায় আগ্রা-লক্ষ্মৌ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

ফিরোজাবাদের এসপি জানান,দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার নিহতএবং অপর ২ জন গুরুতর আহত হয়েছে।

দ্বিতল বাসটি দিল্লী থেকে পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের মতিহারি জেলায় যাচ্ছিলো।দিল্লী থেকে ১৭০ মাইল দূরে এই দুর্ঘটনা ঘটে।সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY