বাংলাদেশ ও পাকিস্তানের শতাধিক অবৈধ অভিবাসী আটক করেছে তুরস্ক

0
146
ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃত ১৩৫ জন বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

খবরে বলা হয়, অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ইস্তাম্বুলে অভিযান পরিচালনা করে তুর্কি পুলিশ। সেই অভিযান থেকে পাকিস্তান ও বাংলাদেশের ১৩৫ জনকে আটক করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে।

আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়েছে বলে আনাদোলুর খবরে বলা হয়েছে।

২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়।

এর আগের বছর ২০১৮ সালে আটক করা হয় দুই লাখ ৬৮ হাজার জনকে। ২০১৬ ও ২০১৭ সালে আটক করা হয় এক লাখ ৭৫ হাজার করে অবৈধ অভিবাসী। তার আগের বছর ২০১৫ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৪৬ হাজার।

মানবপাচারের দায়ে তুরস্কে গেল পাঁচ বছরে প্রায় ২৮ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

LEAVE A REPLY