পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মদিন আজ

0
168

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মদিন আজ।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিশ্ববরেণ্য এই পরমাণুবিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন তিঁনি। তার অনেক গবেষণামূলক ও বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় এবং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন ওয়াজেদ মিয়া এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন।

১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ড. এমএ ওয়াজেদ মিয়া। তাদের ঘরে আলোকিত করেছেন সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

২০০৯ সালের ৯ মে পৃথিবীর মায়াত্যাগ করে পরপারে চলে যান এই পরমাণুবিজ্ঞানী। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর ও জন্মস্থান লালদিঘি ফতেহপুরে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

LEAVE A REPLY