পর্যটন শহর কক্সবাজারে ৩৫টি স্থানে ফ্রি ওয়াই-ফাই জোনের কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়বে আমাদের তরুণ সমাজ। তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে তরুণ সমাজ দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু ফেসবুকিং করলে হবে না। ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করতে হবে’।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে কক্সবাজারের ৩৫টি স্থানে এই প্রথম ফ্রি ওয়াই ফাই জোনের কার্যক্রম শুরু হল।












