ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী উৎসব, নতুন কমিটির অভিষেক ও গুণীজন সম্মাননা।
পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) উদ্যোগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে রাত অবধি জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আ স ম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্পপতি আজমাত গ্রুপের চেয়ারম্যান ড. মো. আতাহার উদ্দিন। এতে আরও বক্তব্য দেন সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি, মো. শাহজাদা এমপি,ডাকসু ভিপি নুরুল হক নূর।
দ্বিতীয় পর্বে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, পিজেএফের সহসভাপতি মজিবুর রহমান প্রমুখ।
পরে উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন সাবেক চীফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ এমপি।












