চুয়াডাঙ্গায় ভাষার মাসে হিন্দি গানে ছাত্রীদের সঙ্গে নেচে ভাইরাল অধ্যক্ষ!

0
250

চুয়াডাঙ্গার জীবননগরে ভাষার মাসে হিন্দি গান বাজিয়ে কলেজ ছাত্রীদের সাথে নাচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচিত হয়েছেন জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন হোসেন।

জানা যায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে হিন্দি গান বাজিয়ে কলেজের ছাত্রীদের সাথে নাচেন অধ্যক্ষ আলাউদ্দিন। এরপর মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নাচের সেই ভিডিও।

১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন শাড়ি পড়া কলেজের ছাত্রীর সাথে নাচছেন অধ্যক্ষ। এসময় তার মাথায় টুপি ও শরীরে পাঞ্জাবী-পায়জামা পড়া ছিলো।

ভিডিও ছড়িয়ে পড়লে জেলার অভিভাবক ও সুধীজনরাও নানা ধরনের সমালোচনা করেন। অনেকে বলেন, ভাষার মাসে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হিন্দি গানে নাচ কোনোভাবেই কাম্য নয়। সেই সাথে অধ্যক্ষের ছাত্রীদের সাথে নাচ তাল মেলানোকেও নেতিবাচকভাবে দেখছেন কেউ কেউ।

এ ব্যাপারে অধ্যক্ষ আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বসন্তবরণ অনুষ্ঠান চলাকালে ছাত্রীরা জোর করে আমাকে মঞ্চে টেনে তুলেছে। এসময় আমি একটু নাচ করে নেমে পড়ি। সেই সময় হিন্দি গান বাজছিলো সেটা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে।’

https://www.youtube.com/watch?v=iNuaXv-KbeY

LEAVE A REPLY