জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মুর্তজা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান। সেই সাথে আগামী এক মাসের মধ্যে পরবর্তী ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ দলের চেয়ে জিম্বাবুয়ে দল ভালো অবস্থায় আছে দাবি করে পাপন বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না।
তিনি বলেন, সবচেয়ে খারাপ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারা, ওদের কাছে যদি হারি তাহলে জিম্বাবুয়ের কাছেও হারতে পারি।
দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয়ে ক্ষোভ জানিয়েছে পাপন বলেন, টিম নিয়ে সিদ্ধান্ত কে নিচ্ছে, আমি জানিনা। বিশ্বকাপ এবং তার পরের সব সিরিজেই প্ল্যান আমি যা জানতাম, তা সব চেঞ্জ। তামিম, মুশফিক, মুমিনুলের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি। নতুন কিছু ছেলেকে ট্রাই করে দেখতে চায় কোচ, বিশেষ করে পেসারদের।












