সিরাজগঞ্জে শুরু হয়েছে ১২ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশাসক ড. ফারুক আহম্মদসহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ‘কদমতলীর কালাচাঁন’ শিরোনামে নাটক প্রদর্শন করে রূপক নাট্য গোষ্ঠীর শিল্পীরা।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, সংস্কৃতি মন্ত্রনালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগীতায় আয়োজিত জাতীয় নাট্যোসবের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ অঞ্চলের ১৩ টি সংগঠন নাটক মঞ্চায়ন করবে।
নাটক গুলো –
১৬ ফেব্রুয়ারি নাট্য চক্র মনোয়ার হোসেন মনু রচিত এবং ইমরান মুরাদ নির্দেশিত নাটক নাবালক। ১৭ ফেব্রুয়ারি রুপকার নাট্য গোষ্ঠী উল্লাপাড়া বিশেষ কোরিগ্রাফি পদর্শনী করবে এবং নাট্য নিকেতন মঞ্চায়ন করবে এ কে আজাদ রচিত এবং দিলীপ গেীর নির্দেশিত নাটক যুদ্ধ সন্তান। ১৮ ফেব্রুয়ারি শাহজাদপুর থিয়েটার মঞ্চায়ন করবে বঙ্গপিতা, ২০ ফেব্রুয়ারি বির্বতন শাহজাদপুর মঞ্চায়ন করবে বাঁশ গাথান জলা, ২২ ফেব্রুয়ারি দুর্বার নাট্য গোষ্ঠির মানিক তলার আলা সর্দার, ২৩ ফেব্রুয়ারি কথক থিয়েটারের বর্ণমালা এবং থিয়েটার মঞ্চর রাজ নিতীর ঝুলি, ২৪ ফেব্রুয়ারি তরুন সম্প্রদায়ের বাউথ নামা এবং ২৫ ফেব্রুয়ারি নাবিক নাট্য গোষ্ঠির নিম হেকিম এবং ২৬ ফেব্রুয়ারি সমাপনি দিনে নাট্যলোক মঞ্চায়ন করবে নাটক রুপ সুন্দরি।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে নাটক মঞ্চায়ন হয়।












