জার্মানির পশ্চিমাঞ্চলীয় হ্যানাউ শহরে বন্দুকধারীদের এলোপাতারি গুলি চালানোর দুটি ঘটনায় ৮ জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টার পরে দুটি শিশা বারে পরপর এই হামলায় আহত হন আরও পাঁচজন। বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে।
প্রথম ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রস্থলের একটি বারে। আর দ্বিতীয় ঘটনাটি ঘটে শহরতলীতে। প্রথম বারটিতে গুলি চালিয়ে ৩ জনকে হত্যা করার পর হামলাকারীরা অ্যারেনা বার অ্যান্ড ক্যাফেতে গিয়ে আরো ৫ জনকে হত্যা করে বলে একটি আঞ্চলিক সম্প্রচার সংস্থা জানাচ্ছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীরা পালিয়ে গেছে। তাদেরকে খোঁজা হচ্ছে এখন। দুটি হামলার জন্যই একই হামলাকারীদের সন্দেহ করা হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলছে পুলিশ।












