দিনাজপুরে ‘বন্ধুকযুদ্ধ’ দুই ডাকাত নিহত

0
218

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া সাগুপাড়া নামক স্থানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম (২৮) ও ওহেদ আলী (২৩)। রফিকুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খদ্দ পাঠানপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং ওহেদ আলী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরায়পুর গ্রামের আবদুল হামিদের ছেলে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার জানান, ওই দুই ডাকাত দলের সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী তাদেরকে নিয়ে বৃহস্পতিবার ভোরে পুলিশ উপজেলার ছোট মাগুরা গ্রামে অস্ত্র উদ্ধার করতে গেলে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পুলিশের উপর লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে। এ সময় ডাকাত দলের ওই দুজন তাদের অন্যান্য সদস্যের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন।

LEAVE A REPLY