জিম্বাবুয়েকে ১০৬ রানে হারালো বাংলাদেশ

0
145

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারালো স্বাগতিক বাংলাদেশ। ফলে এক ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো মোমিনুলের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৯৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯ রান করেছিলো জিম্বাবুয়ে। চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের পক্ষে অধিনায়ক ক্রেইগ আরভিন ৪৩ ও তিমিসেন মারুমা ৪১ রান করেন।

বাংলাদেশের নাইম ৮২ রানে ৫টি ও তাইজুল ৭৮ রানে ৪টি উইকেট নেন।

প্রথম ইনিংসে ২৬৫ রান করে জিম্বাবুয়ে। ৬ উইকেটে ৫৬০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করেছিলো বাংলাদেশ।

LEAVE A REPLY