১৭২ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

0
123
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মেধাবী শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করেছেন।

আজ সকালে তাঁর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সর্বোচ্চ নম্বর / সিজিপিএ প্রাপ্তদের হাতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ তুলে দেন।

স্বর্ণপদকপ্রাপ্ত দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৮৪ জন ছাত্র এবং নেপালের একজনসহ ৮৮ জন ছাত্রী রয়েছে। এর আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান ১৬৩ জন শিক্ষার্থী।

LEAVE A REPLY