আইইবির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

0
155

উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২১ মেয়াদের) নির্বাচন।

গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়েছে।

ভোটগ্রহণ শুরুর পর থেকেই ব্যাপক আগ্রহ ও শান্তিপূর্ণভাবে প্রকৌশলীগণ তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের সহ-অবস্থানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এবারের নিবাচনে আইইবি সদর দফতরে ১০টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী, ২৭টি কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার পদের জন্য ১৮০ জন, ৭টি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৯জন এবং ৩০টি লোকল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টার, ঢাকায় ১২টি পদের বিপরীতে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চারটি পদের বিপরীতে ১৪ জন এবং আটটি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টার, চট্টগ্রামে আটটি পদের বিপরীতে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আইইবি খুলনা কেন্দ্রের চারটি পদের বিপরীতে ছয়জন ও ১৯টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইইবি রাজশাহী কেন্দ্রের চারটি পদের বিপরীতে ১০ জন ও ২১টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৮০৮ জন।

LEAVE A REPLY