গণমাধ্যম একটি শিল্প : নৌপরিবহন প্রতিমন্ত্রী

0
131
ফাইল ছবি

গণমাধ্যম একটি শিল্প এবং এ শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অপরিসীম উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এর আগে কোন সরকার গণমাধ্যমের উন্নয়নে শেখ হাসিনার সরকারের মতো ভূমিকা পালন করেনি। সাংবাদিকদের কল্যাণে তিনি অনেক ফান্ড গঠন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি সাংবাদিক বান্ধব হিসাবে অভিহিত করেন।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত ডিএসইসি’র সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হয়ে যায়; এমন সংবাদ পরিবেশন করবেন না। সবসময় সত্যের সন্ধানে সত্যের সাথে থাকবেন। দেশবাসী সমস্যায় পড়ে যায় ,এমন নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন, পর্দার আড়ালে থেকে সাব-এডিটরগণ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের কাজ অজানা থেকে যায়। তিনি বলেন, কোন দল বা ব্যক্তি নয়, দেশের জন্য দেশপ্রেম নিয়ে কাজ করবেন। দেশের প্রশ্নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

LEAVE A REPLY