বিদ্যুতের পর বাড়ছে পানির দামও

0
164

বিদ্যুতের দাম বৃদ্ধির মাত্র একদিন পরেই পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থাটি আবাসিক ও বাণিজ্যিক উভয় ব্যবহারকারীদের জন্য পানির দাম বাড়িয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে, আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ১১. ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৪.৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ২৪.৯৭%।

অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট পানির দাম ৯.৯৪ % বাড়িয়ে ৩৭.০৪ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ওয়াসা গত আট মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পানির দাম বাড়ালো।

সর্বশেষ গত বছরের জুলাইতে পানির দাম বৃদ্ধি করা হয় যা কার্যকর হয় ১ সেপ্টেম্বর থেকে। তখন প্রতি ইউনিট পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য ১১.০২ টাকা থেকে বাড়িয়ে ১১.৫৭ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩৫ .২৮ টাকা থেকে বাড়িয়ে ৩৭.০৪ টাকা করা হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

পাইকারি, খুচরা ও সঞ্চালন- এই তিন পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে। সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে। যা বর্তমানে প্রতি ইউনিট ৬ টাকা ৭৭ পয়সা।

পাইকারিতে বিদ্যুতের দাম প্রতি ইউনিট গড়ে ৮ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৫ টাকা ১৭ পয়সা করা হয়েছে। যা বর্তমানে প্রতি ইউনিট ৪ টাকা ৭৭ পয়সা। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ প্রতি ইউনিটে ০.২৭৮৭ টাকা থেকে ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ০.২৯৩৪ টাকা করা হয়েছে।

LEAVE A REPLY