তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর একটায়।
অবসর ভাবনা সরিয়ে রেখে জয় দিয়ে শুরু করতে চান টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। স্বাগতিকদের হালকাভাবে না নিলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সফরকারী দলনায়ক চামু চিবাবা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
চামু চিবাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড টিরিপানো, আইন্সলে দলুভু, ক্রিস্টোফার এমপফু ও কার্ল মুম্বা।












