উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা

0
139
তাবিথ আউয়াল । ফাইল ছবি

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

আজ সোমবার নির্বাচনী ট্রাইব্যুনালে বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা করা হয়। মামলায় ঢাকা সিটি করপোরেশনের বর্তমান মেয়র, নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

মামলায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ ৮ জনকে বিবাদী করা হয়েছে।

তাবিথ আউয়াল উল্লেখ করেছেন, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সন্তোষজনক সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে যাননি। যারা গিয়েছেন, তারাও সঠিকভাবে ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভোট কারচুপি করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করে।

LEAVE A REPLY