বেগম খালেদা জিয়ার জামিন আদালতের বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

0
127
স্বরাষ্ট্রমন্ত্রীর  আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়। এখানে সরকারের কোন করণীয় নেই।

রোববার বিকেলে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা পুলিশ আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়ার জামিনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। আদালত যদি মনে করেন, তাহলে তাকে জামিন দিবেন, এটা আদালতের এখতিয়ার। এখানে সরকারের করার কিছুই নেই।

মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়াকে জেলখানায় জেলকোড অনুযায়ী সকল সুবিধা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেশের সর্বোচ্চ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসকেরা বলেছেন, দেশেই তার চিকিৎসা সম্ভব।

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের কোন শক্তিই বিএনপির নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

LEAVE A REPLY