করোনা সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার বন্দীকে মুক্তি দিলো ইরান

0
136

ইরান ৫৪,০০০ কারাবন্দীকে সাময়িক মুক্তি দিয়েছে। বন্দীতে ঠাসা কারাগারগুলোতে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতেই এই উদ্যোগ। খবর বিবিসি বাংলার।

বিচার বিভাগীয় মুখপাত্র গোলামাহোসেইন এসমাইলি বলেন, কোভিড-১৯ আক্রান্ত নয়, এটা নিশ্চিত হওয়ার পরই এদের মুক্তি দেয়া হয়। তবে পাঁচ বছরের বেশি দণ্ডপ্রাপ্তদের এই সুযোগ দেয়া হচ্ছে না।

একজন ব্রিটিশ এমপির দেয়া তথ্যমতে, ইরানে কারাবন্দী ব্রিটিশ-ইরানিয়ান দাতব্য কর্মী নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফ সম্ভবত শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন।

যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে এমপি টিউলিপ সিদ্দিক বলেন, ‘আজ অথবা কালকের মধ্যে তাকে ছেড়ে দেয়া হবে’।

LEAVE A REPLY