রাজশাহীতে বরযাত্রীবাহী ২টি নৌকা ডুবি, কনেসহ নিখোঁজ ২০

0
158
সংগৃহীত ছবি

রাজশাহীতে বৌভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে পদ্মা নদীতে বরযাত্রীবাহী ২টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কনেসহ ২০ জন নিখোঁজ রয়েছে। নৌকাডুবিতে মরিয়ম খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

বরের নাম রুমন আলী (২৬)। তার বাড়ি পদ্মার ওপারে পবা উপজেলার চরখিদিরপুর গ্রামে। বাবার নাম ইনসার আলী। আর কনের নাম সুইটি খাতুন পুর্ণি (২০)। তার বাড়ি রাজশাহী শহর সংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট গ্রামে। বাবার নাম শাহীন আলী।

জীবিত অবস্থায় উদ্ধার হওয়া যাত্রীদের সূত্রে জানা গেছে, দুটি নৌকায় অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ৭-৮টি শিশুও আছে। বরসহ সাতজন জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করেছে। বিজিবি সদস্যরাও স্পিডবোট নিয়ে নদীতে ভাসমান মানুষ খুঁজছে। নদীপাড়ে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স।

LEAVE A REPLY