পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কনের মরদেহও উদ্ধার

0
223

রাজশাহীর পদ্মায় বর-কনেবাহী দুটি নৌকাডুবিতে নিখোঁজ থাকা নববধূ সুইটি খাতুন পূর্ণির (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হলো।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পদ্মার শ্যামনগর এলাকা থেকে তার মৃরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহীর নৌ-পুলিশের পবা ফাঁড়ির ইনচার্জ মেহেদী মাসুদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত নয়জনের লাশ উদ্ধার করা হলো। দুটি নৌকার ৪১ জন যাত্রীর মধ্যে আজ নববধূর লাশ উদ্ধারের মাধ্যমে নিখোঁজ সবার লাশ পাওয়া গেল।

গত শুক্রবার সন্ধ্যার পর বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় শহরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

রাজশাহীর পবা উপজেলার খিদিরপুরে বর রুমন আলীর বাড়িতে বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়।

LEAVE A REPLY