ভারতে একসঙ্গে ২০ মন্ত্রীর পদত্যাগ

0
150
সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের ২০ মন্ত্রী পদত্যাগ করেছেন। ক্ষমতাসীন বিজেপিকে আটকাতে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। সবার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। এর ফলে নতুন করে মন্ত্রিসভা গঠন করতে চলেছেন কমলনাথ।

পদত্যাগের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী কমলনাথ বলেন, ‘মাফিয়াদের সাহায্যে অচলাবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। ওদের সফল হতে দেব না।’

ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজসহ ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার সকাল থেকেই মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে থাকে। কংগ্রেসের বিধায়করা হঠাৎ করে বেপাত্তা হয়ে যান। এমনকি তারা ফোন ধরাও বন্ধ করে দেন। মধ্যপ্রদেশের ছয়জন মন্ত্রীসহ ১৭ জন বিধায়ককে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে। সকলেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ। এরপরই সিন্ধিয়ার সঙ্গে কথাবার্তা শুরু করে দেয় কংগ্রেস নেতৃত্ব।

এর মধ্যে সোনিয়ার নির্দেশে দিল্লি থেকে বিকেলে ভোপালে ফেরেন কমলনাথ। এরপর দলীয় বৈঠকে বিজেপিকে আটকাতে গণপদত্যাগের কৌশল নেয় কংগ্রেস। মুখ্যমন্ত্রী কমলনাথের কাছে পদত্যাগপত্র দেন ২০ জন মন্ত্রী।

কমলনাথ নতুন করে মন্ত্রিসভা সাজাবেন বলে জানা গেছে। সেই মন্ত্রিসভায় কিছু বিদ্রোহী বিধায়কদের জায়গা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে কংগ্রেস অভিযোগ করে, মধ্যপ্রদেশের সরকারে থাকা আট বিধায়ককে গ্রামের পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে রাখা হয়েছে। এরপরই মধ্যপ্রদেশের মন্ত্রী জিতু পাটোয়ারী বলেন, ‘বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে। মোদী মুখে অন্য রাজনীতির কথা বললেও, আসলে এই রাজনীতিটাই মোদি করতে চান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের এই মন্ত্রী অভিযোগ করেন, এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে রয়েছেন শিবরাজ সিং চৌহান। আর শিবরাজ সিং এর বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণ করার জন্য ভিডিও এবং অডিও ভাইরাল হয়েছে বলেও জানান জিতু পাটোয়ারী। সবশেষে তিনি বলেছিলেন ‘মধ্যপ্রদেশ কি সরকার কো কোই খাতরা নেহি হে।

LEAVE A REPLY