করোনা পরিস্থিতিতে অহেতুক নোংরা রাজনীতি না করতে বিএনপির প্রতি আহবান

0
130
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

করোনা ভাইরাস পরিস্থিতিতে অহেতুক নোংরা রাজনীতি না করে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে অহেতুক নোংরা রাজনীতি করবেন না। মানবিক ও সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই পরিস্থিতিতে আপনাদের উচিত সরকারকে সহযোগিতা করা। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি

আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের মতো ঘটনার কারণে রাজনীতিতে কর্মসম্পর্ক বিএনপিই নষ্ট করেছে। তারপরও করোনা ভাইরাস ইস্যুতে সবার সহযোগিতা প্রয়োজন। তাই বিএনপিকে বলবো এই সময়ে রাজনৈতিক বিষেদাগার থেকে বিরত থাকুন।

তিনি বলেন, সারা বিশ্বেই করোনাভাইরাস নিয়ে একটা উদ্বেগ ও আতঙ্কে আছে। বাংলাদেশে যারা বলছেন, সরকার করোনাভাইরাস মোকাবেলায় প্রস্তুত ছিল না। তাদের উদ্দেশে বলতে চাই, করোনা ভাইরাসের উপস্থিতির সঙ্গে সঙ্গে বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশ সবার আগে নিয়েছে কেন্দ্রীয়ভাবে প্রস্তুতি নিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সব জায়গাতেই যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছে।

করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতির ব্যাপারে সরকারের কোন ঘাটতি আমাদের ছিল না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ইতালি থেকে যে দুইজন প্রবাসী বাংলাদেশী এসেছে, তারা কিন্তু প্রস্তুতি আছে বলেই তাদের সংক্রমণের ব্যাপারটা ধরা পড়েছে এবং তাদের ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তাদের দুজন থেকে আরেকজন সংক্রামণ হয়েছে, সে ব্যাপারেও ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া নতুন কেউ সংক্রামণ হয়নি।

LEAVE A REPLY