নোবেল পুরস্কার পাওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। রোববার (০৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এমনটিই জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘জীবনেও আমি নোবেল প্রাইজ পাবো না সে আমি জানি। কিন্তু মাঝে মাঝে আমার খুব নোবেল প্রাইজ পেতে ইচ্ছে করে। পেতে ইচ্ছে করে জাস্ট দেখার জন্য। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ সরকারের রিয়েকশান দেখার জন্য, অন্য কিছুর জন্য নয়।’












