করোনাভাইরাসে দেশে আরও দুজন আক্রান্ত হয়েছেন। আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাদের একজন ইতালি এবং অপরজন জার্মানি থেকে আগত।
এর আগে ৮ মার্চ প্রথমবারের মতো দেশে তিনজনের করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায় আইইডিসিআর। তবে পর্যায়ক্রমে ওই তিন ব্যক্তি সেরে ওঠেন।












