করোনা পরিস্থিতিতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা

0
150

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে ১৭ই মার্চ  মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি  এ তথ্য জানান।

পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও। ৩৬ জন শিক্ষকের অভিমতের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এত দিন বলে আসছিল, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। কিন্তু গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে, নাকি বন্ধ রাখা হবে, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়।

করোনা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা  শিক্ষাপ্রতিষ্ঠান  বন্ধ করে দেওয়ার পক্ষে দাবি যানান কয়েকদিন যাবত । ইতিমধ্যে করোনা–আতঙ্কে স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় অংশ ক্লাসে যাওয়া থেকে বিরত থাকছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ  বিভাগ ও ইনস্টিটিউটের  শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। বুয়েটের শিক্ষার্থীরা আগের দিনের মতো গতকালও কোনো ক্লাসে অংশ নেননি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সব বর্ষের শিক্ষার্থীরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষার্থী উপস্থিতি কমে গিয়েছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (রুয়েট) । জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও আজ থেকে ক্লাস পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।

LEAVE A REPLY