শুক্রবার সন্ধ্যায় মাজেদের সাথে পরিবারের সদস্যদের সাক্ষাতের বিষয়টি কারা সূত্র নিশ্চিত করেছে। তবে শুক্রবারই মাজেদকে ফাঁসি দেয়া হবে কিনা তা নিশ্চিত করেনি কারা কর্তৃপক্ষ।
এদিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চটি সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রয়েছে জল্লাদের একটি দল। যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আবদুল মাজেদের ।












