একাদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত ৯ম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় শুরু হবে। স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে এ অধিবেশন। সংক্ষিপ্ত ৫/৬ কার্যদিবস হতে পারে এ অধিবেশন বলে সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে।
সাংবিধানিক বিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বাজেট অধিবেশন শেষ হয়েছিল ৯ জুলাই। সেই হিসাব মতে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসা বাধ্যতামূলক।
উপসচিব সংসদ সচিবালয়ের আইন শাখা-১ বলেন, নিয়ম মেনেই শুরু হবে ৯ম সংসদ অধিবেশন। কঠোরভাবে মানা হবে স্বাস্থ্য সুরক্ষা।
উল্লেখ্য, ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়। এটা ছিলো চলমান সংসদের ৮ম অধিবেশন। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ কার্যদিবস। অন্যদিকে, কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি মধ্যেই ৭ম ও ৮ম অধিবেশন বসে।
১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৬ সেপ্টেম্বর অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।












