চলে গেলেন খ্যাতিমান ভাস্কর মৃণাল হক। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সূত্রঃ সময় টিভি।
তার ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিলো। শুক্রবার রাতে সুগার লেভেল ও অক্সিজেন মাত্রা কমে গিয়েছিলো। অবস্থার অবনতি হলে বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনা হয়। গুলশানের বাসা থেকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃণাল হক ১৯৫৮ সালের ৯ সেপ্টেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেও ভাস্কর্যের কাজে মনোনিবেশ করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন।
দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে স্বনামধন্য এই ভাস্করের সৃষ্টি।












