শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ‘স্বাস্থ্য অধিদপ্তরকে আওয়ামী লীগের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর’ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চিকিৎসাক্ষেত্রে দুর্নীতি দূর করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে সরকার। চিকিৎসার ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে হবে। চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখীতা কমাতে হবে। এ সময় ওবায়দুল কাদের দলে অনুপ্রবেশকারীদের আশ্রয় না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
তিনি বলেন, তবে, এ কথা সত্য যে এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনও স্বাস্থ্যসেবার মান কাঙ্খিত পর্যায়ে পৌঁছে নাই।
সেতুমন্ত্রী বলেন, শুধু রাজধানীকেন্দ্রিক নয়, চিকিৎসাসেবা তৃণমূলে পৌছানোর জন্য সরকার কাজ করছে।












