বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমনের পর প্রথমে বন্ধ থাকা ও পরে সীমিত পরিসরে বর্ধিত ভাড়ায় চালু হওয়া গনপরিবহন আজ থেকে চলবে পুর্বের ন্যায় একই ভাড়ায়। তবে শর্ত আছে স্বাস্থবিধি মানার ক্ষেত্রে। অতিরিক্ত যাত্রী পরিবহন, পরিষ্কার পরিচ্ছন্নতা, যাত্রী ও ড্রাইভার হেল্পারদের মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার ইত্যাদি ক্ষেত্রে।
২৯ আগস্ট সকালে বিআরটিএ ও বিআরটিসি’র ঢাকা সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সেতুমন্ত্রী জানান, ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন চলবে, তবে শর্তসাপেক্ষে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। তিনি আরও বলে দিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। এসব নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
স্বভাবিক ভাড়া্য সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। যাত্রীদের মতে বেশি ভাড়া দিয়েও এভাভেই চলেছেন তারা। তারা বলেন যদি সীট ভর্তি যাত্রী বহন করেও বর্ধিত ভাড়া গুনতে হয় তাতে বাস সংশ্লিষ্টরা লাভবান হলেও যাত্রীদের কোন লাভ নেই।












