সিএমএইচের আইসিইউতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

0
212

শরীরে জ্বর নিয়ে গত ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে পরীক্ষায় করোনা পজেটিভ আসার পর চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালেই আছেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিনউদ্দীন সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পালস রেট বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন।

LEAVE A REPLY