ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১-এ জয়

0
19

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে তানভীর শাকিল জয়কে  প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদ হাবিব হাসানকে ঢাকা-১৮ আসনে এবং তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হয়। সোমবার এই দুই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ দুই আসনে ভোট হবে।

 

LEAVE A REPLY