রিফাত হত্যায় মিন্নি সহ ৬ জনের মৃত্যুদন্ড

0
235

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরিফ হত্যা মামলার রায় দিয়েছে আদালত। রায়ে রিফাত শরিফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ৬ জনকে মৃত্যদন্ডের আদেশ দেন  বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ।এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। সময় ও ডিবিসি টিভি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

রায়কে ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার রায়কে কেন্দ্র করে বাদীর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়।

উল্যাখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান।

 

LEAVE A REPLY