বাবরি মসজিদ মামলায় আদবানী সহ ৩২ অভিযুক্তই বেকসুর খালাস

0
73

অযোধ্যার বাবরি মসজিদ মামলার সব আসামী মুক্ত। বুধবার উত্তরপ্রদেশের আদালতের রায়ে বেকসুর খালাস এলকে আদবানী, যোশী, সহ ৩২ জন অভিযুক্ত। আদালতের বিচারপতি বলেন, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পরিকল্পিত ছিল না। এই মামলায় তাই প্রত্যেকেই বেকসুর খালাস।

বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পর বুধবার (৩০ সেপ্টেম্বর) লখনউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্রকুমার যাদব রায় ঘোষণা করেন। টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে ধ্বংস হয় মসজিদটি। বহুল আলোচিত এই মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করা হয়। যাদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন। বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত।

 

LEAVE A REPLY