প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া কোভিড পজেটিভ

0
13

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। টুইটে ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির

নিজের ঘনিষ্ঠ এক উপদেষ্টার দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার কথা জানানোর পর কোয়ারেন্টাইনে থাকা ট্রাম্প নিজের ও স্ত্রী মেলানিয়ারও করোনায় আক্রান্ত হওয়ার খবর দিলেন। হোপ হিকস প্রেসিডেন্টের খুব কাছেই থাকতেন। শারীরিক দূরত্ব ও মাস্ক পরা, কোনটাই মানেননি তারা। তাই এবার আশঙ্কিত না হয়ে উপায় ছিলো না ট্রাম্পের।

গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্সিয়াল বিতর্কের শুরু থেকেই ট্রাম্পের সঙ্গে টানা সফরে ছিলেন হিকস। বুধবার প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়েই মিনেসোটা যান এই উপদেষ্টা। তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি জানান,  সফর থেকে আসার পর হিকসের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়। টেস্ট করা হলে রেজাল্ট আসে পজিটিভ।

 

 

LEAVE A REPLY