৪৫ বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ও বেল্ট অ্যান্ড রোডের যৌথভাবে নির্মাণ বর্ধন করতে বাংলাদেশি সহযোগী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে এমন দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ জন্য বাংলাদেশে সহযোগীর সঙ্গে কাজ করতে প্রস্তুতির কথা জানান তিনি, যাতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়। সিনহুওকে
বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে পাঠানো অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস দীর্ঘ এবং সময়ের সঙ্গে সঙ্গে তা নতুন অবস্থায় রয়েছে। তিনি আরো বলেছেন, ৪৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকেই দুই দেশ একে অন্যের প্রতি সব সময় শ্রদ্ধা দেখিয়েছে এবং একে অন্যকে সমান হিসেবে দেখেছে। বৃদ্ধি পেয়েছে পারস্পরিক রাজনৈতিক আস্থা। গভীর হয়েছে পারস্পরিক সহযোগিতার সুবিধা। এটা দুই দেশের মানুষের কাছে সুস্পষ্ট সুবিধা নিয়ে এসেছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো গভীরতর হতে থাকবে বলে তার বিশ্বাস রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।












