কু প্রস্তাবে রাজি না হওয়ায় নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায় পাষণ্ডরা

0
61

নোয়াখালীর বেগমগঞ্জে  নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর প্রায় এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ধারণ করেন আসামিরা। গত এক মাস ধরে আসামিরা এই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। তিনি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারা রোববার ফেসবুকে ভিডিওটি ছেড়ে দেন।

সোমবার রাত ১টার দিকে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে থানায়। ওই মামলার প্রধান আসামিসহ দুইজনকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব; নোয়াখালীর পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক নারী দাম্পত্য কলহের জেরে কয়েক মাস বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগে স্থানীয় যুবক আব্দুর রহিমসহ কয়েকজন তাকে নানাভাবে উত্ত্যক্ত করে এবং অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ২ সেপ্টেম্বর রাতে তারা ঘরে প্রবেশ করেওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায় পাষণ্ডরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বসত ঘরে ঢুকে ওই নারীকে ৩-৪ জন যুবক বিবস্ত্র করে মারধর করছে। একজন ওই নারীর মুখে পা দিয়ে চেপে ধরে। বারবার আকুতি করার পরও নির্যাতন করা বন্ধ করেনি তারা।

 

LEAVE A REPLY