সোমবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে বলেন ধর্ষণে অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নিচ্ছে সরকার । সময় ও ডিবিসি টিভি
তিনি বলেন, ধর্ষণের ঘটনায় সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে। তবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। এ ধরনের ইস্যু নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায়, কি করে দায় এড়াবে? প্রত্যেকটি ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। দলীয় পরিচয়ের কেউ থাকলেও তাকে আইনের আওতায় আনতে হবে। এটা শুধু মুখে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে।












