কোভিড টেষ্টের দ্রুত ফলাফল পেতে আজ থেকে শুরু হচ্ছে এন্টিজেন টেষ্ট। অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দুটি প্রতিষ্ঠানের অ্যান্টিজেন টেস্টের ডিভাইস ও কীটকে অনুমোদন দিয়েছে আমরা সেগুলো ব্যবহার করবো। আরও একটি প্রতিষ্ঠান আছে তবে এটিকে রিকোমান্ড করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই ডিভাইস ও কীট এনে আমরা ইতোমধ্যে ট্রায়াল করেছি। আমরা এতে ভালো ফল পেয়েছি। এই পদ্ধতিতে কোভিড টেস্ট করলে দ্রুত ফল পাওয়া যাবে। তিনি বলেন, শীতের আগে শুরু করতে যাচ্ছি অ্যান্টিজেন টেস্ট। এতে করে শীতে আমাদের দেশের করোনাভাইরাস ছড়িয়ে পরার হার দ্রুত ধরতে পারবো।
অধ্যাপক ডা. আবুল বাশার বলেন, দেশের ৩৬টি জেলায় আমরা অ্যান্টিজেন টেস্ট শুরু করবো। যেসব জেলায় আরটিপিসিআর মেশিন নেই সেই সব এলাকায় প্রথম ধাপে শুরু হবে। এগুলো সবই হবে দেশের সরকারি হাসপাতালগুলোতে। দুর্গম এলাকার পর দেশের সব হাসপাতালে এই পদ্ধতি চালু করা হবে।
ডা. আবুল বাশার এই শীতে সবাইকে সচেতন থাকতে বলেন । তিনি শীতে করোনাভাইরাস যাতে না ছড়াতে পারে সেজন্য সচেতনতা বৃদ্ধিতে নেয়া পদক্ষেপের কথা ও জানান ।











