রেলক্রসিংয়ে বাস ট্রেনের সংঘর্ষ, নিহত ৩

0
48

ফেনী ফেনীর ফতেহপুর রেলক্রসিং-এ ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। রোববার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ফতেহপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। জিআরপি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অন্যদিকে ‘ঢাকা মেইল’ নামের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। বাসটি রেললাইনের উপর উঠে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  ক্রসিং-এর ব্যারিয়ার অক্ষত দেখে বোঝা গেছে, ট্রেন যাওয়ার সময় রেলক্রসিং-এ গেট ফেলা হয়নি। স্থানীয়রা বলেছেন, গেটম্যান দায়ী। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

 

LEAVE A REPLY