অধ্যাদেশ জারির পর প্রথম মৃত্যদন্ডঃ টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রী ধর্ষন মামলার রায়

0
64

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি একেএম নাসিমুল আক্তার বলেন, ২০১২ সালের জানুয়ারি মাসে ভূঞাপুরে এক নারীকে অপহরণের পর মধুপুর নিয়ে গণধর্ষণ করে দন্ডিতরা।  রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপি চন্দ্র শীল উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানিয়েছেন সাজাপ্রাপ্তদের আইনজীবি।

LEAVE A REPLY